
আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মাদবরপাড়া এলাকায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া গৃহবধূ রিতা আচার্য (৪৫) মারা যাওয়ার কয়েক দিনের ব্যবধানে তার স্বামী হরি আচার্যও মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রীর মৃত্যুর পর হরি আচার্য অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি প্রায় ১০ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
গত ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় হরি আচার্যের মৃত্যু হয়।
তার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো তাকে একনজর দেখতে শত শত মানুষ তার বাড়িতে ভিড় করেন।
একই পরিবারের স্বামী-স্ত্রীর কয়েক দিনের ব্যবধানে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।