দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, দুপচাঁচিয়া উপজেলা শাখা ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের উদ্যোগে মহাশ্মশান কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সঞ্চালনায় শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আফসার আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, তালোড়া ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, পৌরসভার ৮ নম্বর কাউন্সিলর রেজানুর রহমান রাজীব তালুকদার, ৪ নম্বর কাউন্সিলর ইউনুস আলী মানিক মহলদার, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনারুল হাসান বর্ষণ, মহিলা দলের নেত্রী নাসরিন সুলতানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল বসাক, সহ-সভাপতি বিপুল মোহন্ত ও সুদেব কুন্ডু, সঞ্জয় সাহা, সদস্য সোহাগ, স্বাক্ষর, সবুজ, পরিমল, সুখেন পালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা ও ধর্মীয় সংগীতের তালে তালে শ্রীকৃষ্ণের বিভিন্ন সুসজ্জিত প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মহাশ্মশান কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় পুরো পৌর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
পরে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।


