ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সাভারে মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় কর্তৃপক্ষ ও পরিবার

অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৬ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

সাভারের গেরুয়া বাজার এলাকায় মামার সঙ্গে দেখা করার পর মোঃ আরিফুল ইসলাম (১৪) নামে এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। গত ৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যার পর থেকে তার সঙ্গে পরিবারের সদস্য ও স্বজনদের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

নিখোঁজ আরিফুল ইসলাম কুড়িগ্রামের কাচিচর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আলামীন ইসলাম। সে সাভারের গেরুয়া দারুল উলূম মাবিয়া ইসলামিয়া মাদরাসার মক্তব বিভাগের ছাত্র।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ৩ অক্টোবর সন্ধ্যায় সাভারের গেরুয়া বাজারে তার মামার সঙ্গে দেখা করার পর আরিফুল আর মাদরাসায় ফিরে যায়নি। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষ তার সন্ধানে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেউ আরিফুল ইসলামের অবস্থান বা তার সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৯৫০-৩৩৫২৭৯

নিখোঁজ কিশোরের সন্ধানে সহযোগিতা করতে পোস্টটি শেয়ার করার অনুরোধ জানিয়েছে পরিবার।