নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ত্রুটিপূর্ণ যানবাহন শনাক্ত ও আটকের কার্যক্রমে বিশেষ অবদান রাখায় পুরস্কৃত হয়েছেন ট্রাফিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মো. শাহাদাত হোসেন।
এ নিয়ে তিনি মানিকগঞ্জ জেলায় অষ্টমবারের মতো এ স্বীকৃতি অর্জন করলেন।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় এটিএসআই মো. শাহাদাত হোসেন বলেন, এ অর্জনের জন্য তিনি মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন; ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আব্দুল হামিদ খানসহ ট্রাফিক ইউনিটের সব টিআই, সার্জেন্ট, টিএসআই, এটিএসআই এবং দায়িত্ব পালনে সহযোগিতাকারী সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও মানিকগঞ্জ শহরের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চান।
এ লক্ষ্যে তিনি মানিকগঞ্জবাসীর সার্বিক সহযোগিতাও কামনা করেন।

