ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দুপচাঁচিয়ায় দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার

অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৬ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

মো. আনিছুর রহমান, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়ার মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান, আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আসিফ হোসেন, দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান, দুপচাঁচিয়া পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, মহাশ্মশান কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক (মন্টু বসাক) এবং দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম বেলালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন। দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজারি ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জেলা পুলিশের এ ধরনের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীরা। তাঁরা আশা প্রকাশ করেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।