ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নালিতাবাড়ীতে মৎস্য অফিসের অভিযানে ১লক্ষ ৪০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সদর ও যোগানিয়া ইউনিয়নের মালিঝি নদীসহ বিভিন্ন জলাশয়ে মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়ন কল্পে অভিযান পরিচালনা করে ২৩ টি নিষিদ্ধ চায়না জাল এবং ১ টি ভীম জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল পরবর্তীতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে
অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার মো. সারোয়ার হোসাইন। এসময় থানার এসআই অনল কুমার দত্ত সহ পুলিশ টীম সহযোগিতা করেন।
জব্দকৃত নিষিদ্ধ জালের আনুমানিক মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসাইন সাংবাদিকদের জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।