ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সিংগাইরে ধলেশ্বরী নদীতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, উদ্ধার করল পুলিশ

অনলাইন ডেস্ক
নভেম্বর ১০, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের মনোয়ারা কমপ্লেক্স-সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে আশপাশের লোকজন। বিষয়টি দ্রুত সিংগাইর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহটি দেখতে নদীর পাড়ে উৎসুক মানুষের ভিড় জমে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মরদেহটি বেশ কয়েক দিন পানিতে থাকায় শরীরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে সাত দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) মো. মেরাজুল ইসলাম জানান, নদী থেকে উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।