ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের সংঘর্ষ, শান্তির আহ্বান সাংবাদিক ইলিয়াছ খানের

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইলিয়াছ খান, সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর:

ফরিদপুর জেলার সালথা উপজেলার খারদিয়া এবং বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়নাদিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

সাম্প্রতিক সময়ে পুনরায় সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সালথা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ ইলিয়াছ খান বলেন, “এই সংঘর্ষের মাধ্যমে কোনো পক্ষেরই লাভ হবে না। বরং উভয় পক্ষের মানুষই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন। এখন আবার নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।”

তিনি উভয় পক্ষের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই শান্ত হোন। সংঘর্ষ ও সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়। এর ফলে এলাকার সাধারণ মানুষও আতঙ্ক ও ভোগান্তির মধ্যে পড়ছেন।”

তিনি ফরিদপুরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “আমার প্রাণপ্রিয় ফরিদপুর জেলার ভাইদের প্রতি উদাত্ত আহ্বান—আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করি। সংঘর্ষ নয়, সম্প্রীতি ও ভালোবাসার মাধ্যমে সুন্দর সমাজ গড়ে তুলি।”