ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়-১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ শুরু

অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:

পঞ্চগড়ের সীমান্ত এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ‘ইলেকট্রিক হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত রক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের আর্থসামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন।

প্রশিক্ষণ কর্মসূচিতে ৩০ জন বেকার যুবককে ‘ইলেকট্রিক হাউস ওয়্যারিং’ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পরিবারের আর্থিক উন্নয়নে সহায়তা করা হবে।

এ ছাড়া সীমান্ত এলাকার যুবসমাজকে মাদক, সন্ত্রাস, চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে বিজিবি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস।

এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ এবং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ সীমান্ত এলাকার যুবকদের দক্ষ জনশক্তিতে পরিণত করার পাশাপাশি নিরাপদ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।