ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংকটে সরকারকে সহযোগিতার আশ্বাস জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৬:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

“আমাদের দেশ ভালো নেই। জাতির প্রয়োজনে সরকার চাইলে যেকোনো সময় বিরোধী দল সহযোগিতা করবে”—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলে সাংগঠনিক সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশ শুধু সরকারের নয়, বিরোধী দলও দেশের প্রতি দায়িত্বহীন নয়। সরকার ও বিরোধী দল—উভয়েরই দেশের প্রতি দায়িত্ব রয়েছে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।

সম্প্রতি দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বড় ধরনের সংকট তৈরি হয়েছিল উল্লেখ করে জামায়াত আমির বলেন, এ বিষয়ে তিনি সংসদে ৬৮ বিধিতে একটি নোটিশ দিয়েছিলেন। গত ৭ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়েছে। সেখানে সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়।

তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় দেশে ও বিদেশে দক্ষ ও অভিজ্ঞ টেকনিক্যাল টিম রয়েছে। জাতির স্বার্থে এসব বিশেষজ্ঞকে সরকারের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী একটি টিম গঠন করে প্রস্তাব উপস্থাপনের কথা জানিয়েছেন।

ছয় দফা জনদাবি নিয়ে তারা দ্বিতীয়বারের মতো রাজপথে নেমেছেন বলেও জানান ডা. শফিকুর রহমান। তবে আন্দোলনের নামে কোনো ধরনের ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা দেশের ক্ষতি করতে চান না তারা।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন তারা। জনগণের জন্য আন্দোলন করে জনগণেরই ক্ষতি করতে চান না।

জামায়াত আমির আরও বলেন, একসময় সরকার জনগণের দাবি বিবেচনা করে তা মেনে নিতে বাধ্য হবে। দেশের স্বার্থ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আন্দোলনের ওপরই তারা গুরুত্ব দিচ্ছেন।