ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আব্দুল মহিত তালুকদার

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ার খবরে বগুড়া-৩ আসনের দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, এলাকাবাসী ও তাঁর শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে আব্দুল মহিত তালুকদার রেলপথ মন্ত্রণালয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তাঁর নির্বাচনী এলাকার রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

বিশেষ করে দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলার দীর্ঘদিনের রেল যোগাযোগসংক্রান্ত বিভিন্ন সমস্যা, যাত্রীসেবার মানোন্নয়ন, রেলস্টেশনগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং যাত্রীদের দুর্ভোগ লাঘবে তাঁর নতুন দায়িত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের মতে, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি বগুড়া-৩ আসনের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এর মাধ্যমে এলাকার রেল যোগাযোগের বিভিন্ন দাবি ও সমস্যাগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

নতুন দায়িত্বে আব্দুল মহিত তালুকদারের সফলতা, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেছেন বগুড়া-৩ আসনের সর্বস্তরের মানুষ।