ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল সওজ প্রকৌশলীর

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৮:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-

নওগাঁয় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নওগাঁ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাশেদুজ্জামান নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে নওগাঁর হাপানিয়া সড়কের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় শিশুসহ ৪ জন আহত হয়েছেন।

জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ অভিমুখে একটি সিএনজিতে নিহত রাশেদুজ্জামানসহ আরও ৪ জন যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা নওগাঁ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাশেদুজ্জামানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ দূঘটনায় শিশুসহ ৪ জন আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।