ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে নবজাতকের মাঝে গাছের চারা ও জন্মনিবন্ধন বিতরন

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি :

“আজকের শিশু আগামীর প্রাণ, একটি চারা গাছ পৃথিবীর নতুন প্রাণ”—এই স্লোগানকে ধারণ করে মাদারীপুরের কালকিনিতে নবজাতকদের হাতে একটি করে ফলজ গাছের চারা এবং জন্মনিবন্ধন বিতরন করা হয়েছে।

​মঙ্গলবার(২২ সেপ্টম্বর) দুপুরে কালকিনি উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্দ্যোগে উপজেলার বিভিন্ন ক্লিনিকে গিয়ে নবজাতক ও তাদের মা-বাবার হাতে গাছের চারা ও জন্মনিবন্ধন তুলে দেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কিশোর কুমার দাস।

​শিশুর জন্মের সাথে সাথে গাছ ও জন্মনিবন্ধন উপহার দেওয়ার এই ব্যতিক্রমী উদ্দ্যোগ সম্পর্কি ইউএনও কিশোর কুমার দাস বলেন, “শিশুরা যেমন পরম যত্নে বেড়ে ওঠার পাশাপাশি গাছের চারাও ঠিক তেমন যত্নে বেড়ে উঠবে।একই সাথে জন্মনিবন্ধন পেতে যেন ভোগান্তি পোহাতে না হয় সেই লক্ষ্যে আমাদের কর্মসূচি। প্রথম পর্যায়ে এটা শুধু পৌরসভার ভিতরে চলমান থাকবে।পরবর্তীতে ধীরে ধীরে পুরো উপজেলায় এই কর্মসূচি গ্রহন করা হবে।”

​গাছ বিতরণকালে কালকিনি উপজেলা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সংশ্লিষ্ট ক্লিনিক মালিকগন উপস্থিত ছিলেন।
নবজাতকদের স্বজনেরা উপজেলা প্রশাসনের এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।