আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সিগঞ্জ):
মুন্সিগঞ্জের শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) এ অভিযান অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম খান, জাসাস সভাপতি মো. আজম খান, বিএনপি নেতা আব্দুল বাতেন খান শামীম, উপজেলা বিএনপির উপদেষ্টা মনির বেপারীসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন

