ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে ধ্রুব মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৬ ২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সীগঞ্জের শ্রীনগরে ধ্রুব ফাউন্ডেশনের আয়োজনে ধ্রুব মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে বাঘড়া ব্রাদার্স ইউনিয়নকে ট্রাইব্রেকারে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আমতলা যুব সংগঠন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন ও আমতলা যুব সংগঠনের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। ফলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে বাঘড়া ব্রাদার্স ইউনিয়ন ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির জাসাস সভাপতি মোহাম্মদ আজম খান। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জাসাস সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান সাগর, বাঘড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, মো. আক্কাস মেম্বার, মোহাম্মদ শাহিন মোড়ল মেম্বারসহ আমন্ত্রিত অতিথিরা।

পুরস্কার বিতরণের আগে ধ্রুব ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ জসিম খান শুভেচ্ছা বক্তব্য দেন। পরে প্রধান অতিথি মোহাম্মদ আজম খান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কদের হাতে পুরস্কার তুলে দেন।