দুপচাঁচিয়া স্পোর্টিং একাডেমির তত্ত্বাবধানে দুপচাঁচিয়া পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হলো থার্ড ডিভিশন খেলোয়াড় বাছাই কার্যক্রম। এতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত অনূর্ধ্ব-১৭ খেলোয়াড়রা দীর্ঘদিনের অনুশীলনে অর্জিত প্রতিভা ও দক্ষতা প্রদর্শন করেন। বাছাইয়ে নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়রা ঢাকায় উন্নত প্রশিক্ষণের সুযোগ অর্জন করেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত হেড কোচ আরমান হোসাইন, বিশিষ্ট ক্রীড়াবিদ ও কোচ বদরুল আলম পুটু, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, যুবদল নেতা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান রুস্তম, পৌর যুবদল নেতা ও দুপচাঁচিয়া স্পোর্টিং একাডেমির ক্রীড়া উপদেষ্টা কাজী ইলিয়াস কল্লোল, পৌর ছাত্রদলের সভাপতি নাইম সরদার, দুপচাঁচিয়া স্পোর্টিং একাডেমির সভাপতি শরিফুল ইসলাম শুভ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য রাকিব হাসান নীর এবং একাডেমির সাধারণ সম্পাদক ও ক্যাপ্টেন মহিদুল ইসলাম খোকন।
ম্যাচ পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন নাহিদ, রাহুল, ফারদিন, সৈকত, আতিক, কাহারসহ একাডেমির খেলোয়াড়বৃন্দ।
কার্যক্রমটির সার্বিক সহযোগিতায় ছিলেন দুপচাঁচিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব আফছার আলী।
দুপচাঁচিয়ায় অনূর্ধ্ব-১৭ খেলোয়াড়দের এমন সুযোগ স্থানীয় তরুণদের ফুটবল প্রতিভা বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

