নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে ওঠা তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে সেগুলোর অবকাঠামো গুঁড়িয়ে দিলেন প্রশাসন। একই সঙ্গে ইটভাটার মালিকদের প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (৩ নভেম্বর) সুবর্ণচর উপজেলার ১নং চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পপুলার ব্রিকসের মালিক আবদুল আজিজ, তাহেরা ব্রিকসের মালিক শাহাদাত হোসেন ও জহুরা ব্রিকসের মালিক জামাল উদ্দিনকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানাযায়, কৃষিজমি পরিবেশ ও আইনবিধি লঙ্ঘন করে পরিচালিত এসব ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এ পদক্ষেপকে স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিযানে ৩টি প্রতিষ্ঠানের মালিকই স্থানীয় রাজনৈতিতে প্রভাবশালী হিসেবে সুনাম রয়েছে। কেউ কেউ আবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সরব। জনসাধারণের মুখে গুঞ্জন রয়েছে স্থানীয় রাজনৈতিতে দলের গুরুত্বপর্ণ পদে থেকে প্রভাব বিস্তার করায় অবৈধ কর্মকান্ড সহজ হয় তাদের কাছে। জনসাধারণের চিন্তা তারা করে না, জনগণের বুকের উপর যেন চাকু চালাচ্ছে তারা মন্তব্য সচেতন নাগরিক মহলের অনেকের।
দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত প্রশাসনের অভিযানে সেগুলোর কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রায়হান মোর্শেদ, চরজব্বার থানা-পুলিশ, ব্যাটালিয়ন সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানাযায়, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

