ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার নিয়ে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
নভেম্বর ৮, ২০২৬ ৮:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার ব্যবহারে গ্রাহকদের উদ্বুদ্ধ করতে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় সিংগাইর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিংগাইর জোনাল অফিসের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা। সভায় সভাপতিত্ব করেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুন্নাহার।

সভায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের বিভিন্ন সুবিধা ও অসুবিধার দিক নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের সচেতন হওয়ার পাশাপাশি মিটারের ব্যবহারবিধি ও নিয়মকানুন সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত বিদ্যুৎ গ্রাহকরা স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের ব্যবহারবিধি, রিচার্জ পদ্ধতি, বিদ্যুৎ ব্যবহারের হিসাব, মিটারের বিভিন্ন সমস্যা ও গ্রাহকসেবা নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করেন।

গ্রাহকদের প্রশ্নের জবাবে সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা বিস্তারিত ব্যাখ্যা দেন। পাশাপাশি মিটার ব্যবহারের সুবিধা, প্রয়োজনীয় সতর্কতা এবং বিভিন্ন সমস্যায় গ্রাহকদের করণীয় সম্পর্কে অবহিত করেন।

বক্তারা বলেন, আধুনিক বিদ্যুৎ ব্যবস্থাপনা ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সম্পর্কে গ্রাহকদের স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। এ ধরনের আলোচনা ও মতবিনিময় সভার মাধ্যমে গ্রাহকদের বিভ্রান্তি দূর হবে এবং বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বাড়বে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিদ্যুৎ গ্রাহকরা উপস্থিত ছিলেন।