ঢাকাশুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
  • অন্যান্য
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. রাজনীতি
  6. শিক্ষাঙ্গন
  7. সারাদেশ
  8. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ১৪ বছরের কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার

অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৬ ৪:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!



বিল্লাল হুসাইন, যশোর:

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের বোধখানা গ্রামের ১৪ বছর বয়সী কিশোর হাসানুর রহমান নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাড়িতে ফিরে আসেনি।

নিখোঁজ হাসানুর রহমানের বাবা রফিকুল ইসলাম ও মা মিনা বেগম জানান, হাসানুর কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বাড়ি থেকে বের হওয়ার সময় হাসানুরের পরনে ছিল গাঢ় নীল রঙের পাঞ্জাবি ও হালকা নীল রঙের প্যান্ট।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো হৃদয়বান ব্যক্তি কিশোর হাসানুর রহমানকে কোথাও দেখতে পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ:
📞 ০১৭৮৪৩২০০৬৯
📞 ০১৭৪৬১৩১০৬৮

কিশোর হাসানুরকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।