ঢাকাশুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. রাজনীতি
  9. লাইফ স্টাইল
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় টপসয়েল কাটায় ৩ এস্কেভেটর জব্দ, দুজনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিহাব আলম সম্রাট, রাজশাহী:

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি এস্কেভেটর অকেজো করা হয়েছে। একইসঙ্গে বিপুল পরিমাণ ডিজেল ধ্বংস ও ব্যাটারি জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

অভিযানকালে পরিবহনের সুযোগ না থাকায় ফসলি জমির টপসয়েল কাটার কাজে ব্যবহৃত তিনটি এস্কেভেটর পুরোপুরি অকেজো করা হয়।
মোবাইল কোর্টে টাঙ্গাইলের আজহারের ছেলে আব্দুর রহিম (২৮) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে পুঠিয়ার রাতোয়াল এলাকার শাহজাহান আলীর ছেলে শাহাবুদ্দীনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ঘটনাস্থলে থাকা আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মোবাইল কোর্টে তার বিচার করা সম্ভব হয়নি। পরে তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ছয়টি ব্যাটারি জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা ২৫০ লিটারের বেশি ডিজেল ধ্বংস করা হয়েছে।