ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

অনলাইন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৬ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু, ময়মনসিংহ:

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছেন।ত্রিশাল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বালিপাড়াগামী একটি ট্রাক ও ত্রিশালগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সিএনজির অজ্ঞাত এক পুরুষ যাত্রী (৩৫) ও এক নারী যাত্রী (৪০) নিহত হন। আহত হন সিএনজির চালকসহ আরও চারজন।

আহতদের প্রথমে স্থানীয়রা উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন, ফয়জুল (৩৪), রুবেল (৩০), হৃদয় (২) ও নাবিল (২২)। এর মধ্যে ফয়জুল ও রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ত্রিশাল থানার এসআই রেজাউল করিম জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।