সেপ্টেম্বর মাসে দেশের বাজারে জ্বালানি তেলের খুচরা মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগস্ট মাসে কার্যকর থাকা দামেই আগামী এক মাস জ্বালানি তেল বিক্রি হবে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সেপ্টেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা দরে বিক্রি হবে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে এসব জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর সেপ্টেম্বর ২০২৬ মাসেও সেই মূল্য বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন কোনো পরিবর্তন না হওয়া পর্যন্ত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে নির্ধারিত এই মূল্য কার্যকর থাকবে।


