ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধেুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গণ
  14. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ গ্রেপ্তার ২

অনলাইন সংস্করণ
আগস্ট ১৫, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধ:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ চোরাই পণ্য ও একটি কাভার্ডভ্যানসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে প্রায় ২৪ লাখ ৫৯ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় ফুচকা, জিরা, কুড়া ও একটি কাভার্ডভ্যান। অভিযানের সময় হাবিব (৩০) নামে আরও এক আসামি কৌশলে পালিয়ে যায়।

গত ১৪ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর সাড়ে ১১টার দিকে বিশ্বম্ভরপুর থানাধীন তালেরতল পয়েন্ট থেকে পশ্চিমে চালবন-পলাশগামী প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) সাব্বির আহসানের নেতৃত্বে কনস্টেবল মনির হোসেন ও কনস্টেবল এমরান হোসেনের সমন্বয়ে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় চোরাই পণ্যবোঝাই একটি কাভার্ডভ্যানসহ দুই আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সিগঞ্জ সদর থানার দক্ষিণ চর মগুরা গ্রামের সজিব হোসেন (২৫) এবং ঢাকার কেরানীগঞ্জ থানার দোলেশ্বর গ্রামের বিল্লাল হোসেন (৩৪)। পুলিশের উপস্থিতি টের পেয়ে হাবিব (৩০) নামে অপর এক আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ডিবি পুলিশ জানায়, অভিযানে ৫ লাখ ১৮ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় ফুচকা, ১ হাজার ১০৮ কেজি ভারতীয় জিরা, যার আনুমানিক মূল্য ৮ লাখ ৮৬ হাজার ৪০০ টাকা, ১২ বস্তা ভারতীয় কুড়া, যার মূল্য ৫৪ হাজার টাকা এবং আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের একটি মাঝারি আকৃতির কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

সব মিলিয়ে জব্দ করা আলামতের আনুমানিক মূল্য ২৪ লাখ ৫৯ হাজার ১০০ টাকা।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় বিশ্বম্ভরপুর থানায় মামলা করা হয়েছে।

Share this news as a Photo Card

১৫ আগস্ট ২০২৬

সুনামগঞ্জে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ গ্রেপ্তার ২

www.ajkertarunkanth.com |
নিউজ লিংক কমেন্টে

Share with