লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ আছর রামগঞ্জ পৌরসভার পাটবাজার জামে মসজিদে উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি শেখ কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাসার সতু, বিএনপি নেতা আলমগীর হোসেন মিয়া, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন পাটোয়ারী, সদস্যসচিব সাত্তার মজুমদার, পৌর যুবদলের আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদ শেষে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

