ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের ভিলেজ ইলেকট্রিশিয়ানদের রিফ্রেশার্স কোর্স

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সানাউল্লাহ সাকিব, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের অংশগ্রহণে রিফ্রেশার্স কোর্স ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ট্রেনিং রুমে এ কোর্স ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন, এর সুবিধা এবং গ্রাহকদের প্রি-পেইড মিটার ব্যবহারে উদ্বুদ্ধ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উন্নত গ্রাহকসেবা নিশ্চিত, গ্রাহক হয়রানি বন্ধ, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সঠিক মানের গ্রাউন্ডিং রড স্থাপন, আই-লেভেলে মিটার বোর্ড স্থাপন এবং শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, অটো চার্জিং স্টেশন, বহুতল ভবন ও সেচ গ্রাহকদের ক্ষেত্রে পোল গ্রাউন্ডিং নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সঠিক মানের ক্যাপাসিটর ব্যবহার এবং ২০ কিলোওয়াটের বেশি লোডের ক্ষেত্রে অটো পিএফআই প্ল্যান্ট স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়।

কোর্সে সকল ধরনের আবেদন অনলাইনে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। আবেদনের সময় জমির খারিজ/দলিলের মূল কপি, জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া অতিরিক্ত আলোকসজ্জা পরিহার এবং বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা। প্রধান অতিথি ছিলেন ডিজিএম (কারিগরি) মোহাম্মদ মোজাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন এজিএম (এমএস) মোহাম্মদ মজিবুর রহমান।

সভায় বক্তব্য দেন পাওয়ার ইউজ কো-অর্ডিনেটর মোহাম্মদ গোলাম মোস্তফা, মেম্বার সার্ভিস কো-অর্ডিনেটর আবুল কালাম মোল্লা এবং বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি এ কে এম সাইফুর রহমান শহীদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়ারিং পরিদর্শক মো. মনিরুজ্জামানসহ সমিতির অনুমোদিত সকল ভিলেজ ইলেকট্রিশিয়ান।

সভায় স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপনে গ্রাহকদের উদ্বুদ্ধ করা, ট্রান্সফরমার চুরি প্রতিরোধ এবং নিরাপদ বিদ্যুৎ ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের ছবি ও নাম প্রকাশ এবং তাদের কাজের মজুরি পুনর্নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।