ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারী-সালথা সীমান্তে ফের সংঘর্ষ, যুবক গুরুতর আহত

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইলিয়াছ খান, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী ও সালথা উপজেলার মধ্যবর্তী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের জাকারিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বোয়ালমারী থেকে ফেরার পথে জাকারিয়াকে ২০ থেকে ২৫ জন ব্যক্তি ঘিরে ধরে এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

আহত জাকারিয়ার অভিযোগ, জালাল সিকদারের নেতৃত্বে ইলিয়াস কাজী, মাহবুব হাসান সজীব, টুলু মিয়া, লাভলু ফকির, সালাউদ্দিন সিকদার, আশরাফ শিকদার, নান্নু মোল্লা, বক্কার মোল্লা ও ফরিদ মেম্বারসহ আরও কয়েকজন তার ওপর হামলা চালায়।

তিনি বলেন, “বোয়ালমারী থেকে ফেরার পথে অভিযুক্তরা আমাকে ঘিরে এলোপাতাড়ি হামলা চালায়। একপর্যায়ে আমি মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে।”

তবে অভিযোগের বিষয়ে অপর পক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত জাকারিয়াকে উদ্ধার করেন। পরে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।