ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চাচা-ভাতিজা ক্লাবের সেমিফাইনালে নাটকীয়তা, মাঠ ছাড়ল আনসাডাঙ্গী

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মো: হামিম রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে চেকপোস্ট চাচা-ভাতিজা ক্লাবের আয়োজনে ২য় সেমিফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে ধর্মগড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় সাহানাবাদ ফুটবল একাদশ ও ভরনীয়া আনসাডাঙ্গী ফুটবল একাদশ।

খেলার প্রথমার্ধে সাহানাবাদ ফুটবল একাদশ একটি গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে দলটি ব্যবধান ২-০ করে।

এরপর রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে ভরনীয়া আনসাডাঙ্গী দলের খেলোয়াড়রা অসন্তোষ প্রকাশ করেন। একপর্যায়ে ম্যাচ এর ৫ মিনিট আগে রেফারির সিদ্ধান্ত অমান্য করে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে চলে যান তারা।

ফলে সাহানাবাদ ফুটবল একাদশ ২-০ গোলে জয়ী হয়ে মাঠ ছাড়ে।

এ টুর্নামেন্টে যে দুটি দল ফাইনালে প্রতিদন্দীতা করবে। শাহানাবাদ একাদশ -বনাম চেংমাড়ী একাদশ।