ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কাউখালীতে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মাওলাদ হোসেন মঈন, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় পল্লী সঞ্চয় ব্যাংক কাউখালী শাখার উদ্যোগে ব্যাংক কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ব্যাংক কার্যালয়ের সামনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি ব্যাংক থেকে ঋণ গ্রহণকারী গ্রাহকদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া।

এ সময় পল্লী সঞ্চয় ব্যাংক কাউখালী শাখার কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতা গ্রাহকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী সঞ্চয় ব্যাংক কাউখালী শাখার ব্যবস্থাপক আশরাফুন নেছা।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।”

তিনি পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানো এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।