নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলুর ওপেন হার্ট সার্জারি আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ উপলক্ষে তাঁর সুস্থতা কামনায় দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।
এক বার্তায় জানানো হয়, জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে এমপি রবিউল আওয়াল লাভলুর জন্য দেশবাসী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করা হচ্ছে।
বার্তায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, চিকিৎসকদের মাধ্যমে তাঁর অস্ত্রোপচার যেন সফলভাবে সম্পন্ন হয় এবং তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
এমপি রবিউল আওয়াল লাভলুর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনায় সকলের কাছে বিশেষ দোয়া চাওয়া হয়েছে।

