রকিবুজ্জামান, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাসের সঙ্গে কালকিনি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় কালকিনি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে কালকিনিতে স্বাগত জানান। পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ সংরক্ষণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
কালকিনি সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক রকিবুজ্জামান বলেন, “স্বচ্ছ ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। জনস্বার্থে সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে কখনো কখনো তা প্রশাসনের বিপক্ষেও যেতে পারে। বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করতে হবে। তবে আমরা সবসময় সত্য প্রকাশে অবিচল থাকব এবং আমাদের পথচলায় প্রশাসনের সহযোগিতা কামনা করি।”
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। কালকিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে সংবাদকর্মীদের সহযোগিতা একান্ত প্রয়োজন। নবগঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের সকলকে অভিনন্দন জানাই। আশা করি, আপনাদের সর্বাত্মক সহযোগিতা পাব।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা আরিফুল ইসলাম, কালকিনি সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক ও একুশে টিভি এবং দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি রকিবুজ্জামান, যুগ্ম আহ্বায়ক ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মো. মহিউদ্দিন বাবু, সদস্য সচিব ও দৈনিক জনবাণী এবং বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মাসুদ আহমেদ কাইউম, সদস্য ও দৈনিক সোনালী কণ্ঠের প্রতিনিধি সৈয়দ মোস্তফা আল মাহমুদ এবং সাপ্তাহিক এশিয়া বার্তার প্রতিনিধি উজ্জল চন্দ্র মণ্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের আগে কিশোর কুমার দাস পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি টাঙ্গাইলের ঘাটাইল ও কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

