ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পরিত্যক্ত গৌড়দিয়া কৃষি অফিস সংস্কারের দাবি স্থানীয়দের

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইলিয়াছ খান, সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর:

ফরিদপুরের সালথা উপজেলার গৌড়দিয়া বাজার সংলগ্ন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কৃষি অফিস ভবনটি সংস্কার করে পুনরায় চালুর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক, সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে ভবনটিতে কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি বর্তমানে জরাজীর্ণ ও আগাছায় ঢেকে গেছে।

স্থানীয় বিএনপি নেতা ফিরোজ খান ও মাহফুজ খান জানান, একসময় এ কৃষি অফিসে কৃষি কর্মকর্তারা এসে স্থানীয় কৃষকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দিতেন। কৃষিকাজে প্রয়োজনীয় দিকনির্দেশনা পেয়ে এলাকার কৃষকরাও উপকৃত হতেন।

স্থানীয় কৃষকরা জানান, কৃষি অফিসটি চালু থাকাকালে জমিতে সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ ব্যবহারের বিষয়ে কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া যেত। এতে আধুনিক ও সঠিক পদ্ধতিতে কৃষিকাজ করা সহজ হতো।

তাদের অভিযোগ, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ভবনটি অকার্যকর অবস্থায় পড়ে থাকায় স্থানীয় কৃষকরা কৃষি সম্প্রসারণসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত ভবনটি সংস্কার করে আগের মতো কার্যক্রম চালুর দাবি জানান তারা।

স্থানীয়রা সালথা উপজেলা কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে সালথা উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ভবনটি সংস্কার করে পুনরায় সাধারণ মানুষের দোরগোড়ায় কৃষি সম্প্রসারণসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সংস্কারকাজ শুরু করা হবে।