ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ‘বিজয়ী’র উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৬ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর :

চাঁদপুর শহরের পুরান বাজারের ১নং ওয়ার্ডে অবস্থিত ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

​মাদ্রাসার শিক্ষকের সঞ্চালনায় এবং ‘বিজয়ী’র প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান। এ সময় সংগঠনের নিবেদিতপ্রাণ ভলান্টিয়ারগণ, মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শুরুতে সভাপতির বক্তব্যে ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন, “২০২০ সাল থেকেই আমাদের সংগঠন মানুষের মৌলিক অধিকার—বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত শিক্ষা বিস্তার এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিনামূল্যে বিভিন্ন হাতেকলমে প্রশিক্ষণ দিয়ে নারীদের স্বাবলম্বী করে তুলছি, যাতে তারা ঘরে বসেই উদ্যোক্তা হতে পারেন।”

​তিনি আরও বলেন, “পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পাড়া-মহল্লায় মেডিকেল ক্যাম্প করে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছি। আজকের এই শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উৎসাহিত করবে। সমাজের কল্যাণে ‘টিম বিজয়ী’র এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। সংগঠনটির এমন শিক্ষাবান্ধব ও কল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় অভিভাবকরা।