আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ওপেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওকাব)-এর পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির নাম ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার কয়কীর্তন এলাকার শাফিন রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সাবেক সভাপতি মো. ইউসুফ আলী রানা। এতে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল লতিফ মিয়া ও সাধারণ সম্পাদক আবুল কালাম শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় ওকাবের নবগঠিত পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

