মোঃ ইলিয়াছ খান, ফরিদপুর প্রতিনিধি:
“আঘাত করো না, আঘাত সহ্য করো। সত্য চিরস্থায়ী, মিথ্যা ভিত্তিহীন”—এই বার্তা দিয়ে সালথা উপজেলা যুবদল নেতা মোঃ মাহফুজ খান এলাকার মানুষের প্রতি সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা ও সকল ধরনের সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, কোনো বিষয়কে ভুলভাবে বুঝে কিংবা সত্যকে মিথ্যা মনে করে কারও ওপর রাগান্বিত বা চড়াও হওয়া উচিত নয়। সময়ের সঙ্গে সত্য সামনে আসবে এবং তখন ভুলের জন্য অনুতপ্ত হতে হতে পারে। বিচার-বিবেচনার প্রকৃত মালিক আল্লাহ। ইতিহাস সাক্ষ্য দেয়, যেসব জাতি নিজেদের মধ্যে হানাহানি ও সংঘাতে জড়িয়ে পড়েছে, তারা কখনো প্রকৃত সফলতা অর্জন করতে পারেনি; বরং ধ্বংসের দিকে এগিয়ে গেছে। তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সবাইকে শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে আসতে হবে।
মাহফুজ খান আরও বলেন, “হাত বাড়িয়ে দিন সহযোগিতার জন্য। ক্ষতিকর চিন্তা ও হিংসাত্মক মনোভাব মন থেকে সরিয়ে সুন্দর ও বিনয়ী হোন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষের কাছে মানুষ যেন নিরাপদ আশ্রয় হয়ে উঠতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি বলেন, যে ব্যক্তি আপনাকে শত্রু মনে করে, তার সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ আচরণ করুন এবং তাকে সালাম দিন। একসময় সেই মানুষটিও আপনার পরম বন্ধু হয়ে উঠতে পারে—ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, “আমি চাই আমার এলাকার মানুষ সব ধরনের সহিংসতা থেকে দূরে থাকুন। সবাই সুস্থ ও সুন্দর জীবনযাপন করুন, একে অপরকে সাহায্য-সহযোগিতা করুন। আমাদের মধ্যে আত্মীয়তাবোধ, আন্তরিকতা ও পারস্পরিক শ্রদ্ধার কোনো ঘাটতি না থাকুক। আমরা আমাদের জন্য, আমরা সবাই সবার জন্য—সকলের সম্মিলিত প্রচেষ্টায়ই একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।”
সবশেষে তিনি বলেন, “আল্লাহ ভরসা। আল্লাহ আমাদের সহায় হোন। আপনাদের দোয়া চাই এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে আপনাদের প্রত্যাশিত কাজ করার সুযোগ চাই।”
মোঃ মাহফুজ খান
যুবদল নেতা, সালথা উপজেলা
আসন্ন নির্বাচনে আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী
“করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ।”

