দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার দুপচাঁচিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ অভিযান শুরু হয়।
“নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর দুপচাঁচিয়ায় আনুষ্ঠানিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়।
অভিযানের উদ্বোধন করেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। এ সময় তিনি ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা যুবদলের আহ্বায়ক আফসার আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী সুলতানা হায়াত আশফিয়া (সিলভা), সদর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা জাহিদুল ইসলাম চুম্বুকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে সিও অফিস বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

