ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নালিতাবাড়িতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে সারোয়ার হোসাইনকে সভাপতি, আমানুল্লাহ আসিফ মীর কার্যকরী সভাপতি ও শাহিন আলমকে সাধারন সম্পাদক করে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মাজহারুল ইসলাম আরিফ স্বাক্ষরিত ১৩ সদস্যবিশিষ্ট ২০২৬-২৭ মেয়াদের এই কার্যকরী কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে সহ-সভাপতি নূর আলম হাসান নয়ন ও খন্দকার জান্নাতুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শামীম ও আতিকুর রহমান আকাশ, সাংগঠনিক সম্পাদক ছাঈম বাদশা, কোষাধ্যক্ষ নাঈম মিয়া, দপ্তর ও প্রচার সম্পাদক হাসান মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ রানা মারুফ, শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শুয়াইব ইসলাম শিপন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে রাকিব হাসান রনি মনোনীত হয়েছেন।

নতুন কমিটির সদস্যরা জানান, আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় কাজ করে যাবো।