ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির কমিটি গঠন

অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৬ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

মো. মোস্তাকিম বিল্লাহ রাজু, ময়মনসিংহ:

মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী দুই বছরের জন্য ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মো. লিয়াকত আলী। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুন্সী মুহ. আব্দুল মান্নান। তিনি শিক্ষা ভবন, ঢাকায় এসইডিপিতে হিসাব রক্ষণ কর্মকর্তা (প্রেষণে) হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর মূল পদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাভার, ঢাকার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন বলেন, “মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করায় সম্মানিত সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সহকর্মীদের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষা করে সমিতির সার্বিক কল্যাণ, সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্যে আমি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই।”

নবনির্বাচিত সভাপতি মুন্সী মুহ. আব্দুল মান্নান বলেন, “সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি ঐক্যবদ্ধ, কার্যকর ও কল্যাণমুখী সংগঠন হিসেবে সমিতিকে আরও এগিয়ে নেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য।”

সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মাধ্যমিক শিক্ষা অফিসারদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।