ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি: 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে গঠনতন্ত্রের ১৩ ধারা মোতাবেক ২১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত স্বাক্ষরিত এক প্যাডে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়। নতুন কমিটিতে আরতি তালুকদার কলিকে আহ্বায়ক এবং বিমল বণিককে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শ্রী সিদ্ধার্থ এষ বলাই, শ্রী বিমলাংশু রায়, অ্যাডভোকেট প্রণব কান্তি দাশ, অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, অ্যাডভোকেট বিমান কান্তি রায়, শ্রী নন্দন রায়, শ্রী সন্তোষ রায় সন্তু, শ্রী চঞ্চল কুমার লৌহ, শ্রী বিটু বড়ুয়া, ডেনিশ চক্রবর্তী, শ্রী সুমন সাহা, শ্রী বিধান চন্দ্র দাস, শ্রী রাহুল দে পাপলু, শ্রী বিপ্লব তালুকদার, শ্রী সুজিত দেব, শ্রী নির্মল চক্রবর্তী, শ্রী স্বপন সরকার, শ্রী সুমন দাশ সাগর ও শ্রী মিন্টু চৌধুরী।

নবগঠিত কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদস্য সচিব বিমল বণিক। তিনি বলেন, সুনামগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করে আসছে, যা দেশের অন্যান্য জেলার তুলনায় ব্যতিক্রম।

তিনি আরও বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য জেলার সর্বস্তরের জনসাধারণ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।