ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ফের পলাতক নুর আলম

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল মান্নান সিদ্দিকী:

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া গ্রামে প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নুর আলমের পুনরায় পলাতক হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রথম স্ত্রী রুমি স্থানীয় পুলিশ ফাঁড়িতে সহযোগিতা চেয়েছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বাঘড়া গ্রামের মৃত রফিজ হাওলাদারের তৃতীয় ছেলে নুর আলম ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করার সময় একই প্রতিষ্ঠানের সহকর্মী রুমিকে বিয়ে করেন। কয়েক বছর পর তাদের ঘরে নাবিলা মুনতাহ নামে একটি কন্যাসন্তান জন্ম নেয়।

পরবর্তীতে ঢাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও সন্তানকে নিয়ে সংসার করছিলেন নুর আলম। তবে প্রায় তিন মাস আগে একই গার্মেন্টসের সাবিনা নামের এক সহকর্মীর সঙ্গে নুর আলমের পরকীয়া সম্পর্কের অভিযোগ ওঠে।

রুমির অভিযোগ, বিষয়টি বুঝে ওঠার আগেই নুর আলম সাবিনাকে নিয়ে ঢাকা থেকে চলে যান। স্বামীকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি তিনি। পরে গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রুমি গ্রামের বাড়ি বাঘড়ায় চলে আসেন।

সেখানে এসে তিনি জানতে পারেন, নুর আলম সাবিনাকে দ্বিতীয় স্ত্রী পরিচয় দিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করছেন। পরে রুমি ওই ভাড়া বাসায় গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাবিনার বিরুদ্ধে রুমিকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনার পর বিষয়টি এলাকায় জানাজানি হয়।

পরে একই দিন বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পারিবারিকভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। তবে তা ব্যর্থ হলে বাঘড়া পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে বাঘড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শ্রী গণেশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রথম ও দ্বিতীয় স্ত্রী মিলেমিশে সংসার করার বিষয়ে উভয় পক্ষ মৌখিকভাবে সম্মতি দেন বলে জানা গেছে।

তবে অভিযোগ অনুযায়ী, দুই দিন সংসার স্বাভাবিকভাবে চলার পর গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ সকালে নুর আলম তার দ্বিতীয় স্ত্রী সাবিনাকে নিয়ে আবারও চলে যান।

এ বিষয়ে প্রথম স্ত্রী রুমি বাঘড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শ্রী গণেশকে বিষয়টি জানান এবং সহযোগিতা চান। পুলিশ কর্মকর্তা তাকে সব ধরনের