দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়ায় রূপালী ব্যাংক পিএলসি শাখার নতুন ভবনের ব্যবসায়িক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রোববার (গতকাল) বেলা ১১টায় উপজেলা পরিষদ সড়কের মদিনা মার্কেটের দ্বিতীয় তলায় নবনির্মিত এ শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়। ফিতা কেটে শাখার নতুন ভবনের কার্যক্রমের উদ্বোধন করেন রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান এম.এম.জি. তোফায়েল।
এ উপলক্ষে নতুন ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান এম.এম.জি. তোফায়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক এনামুল হক।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আক্তার, বগুড়া জোনের জোনাল ম্যানেজার মাহবুর রহমান, দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন, ভবন মালিক নূরুল ইসলাম নূর এবং গ্রাহকদের পক্ষে আনিছুল ইসলাম লিটন, আব্দুর রাজ্জাক ও সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করার পাশাপাশি গ্রাহকদের উন্নত সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গ্রাহকেরা উপস্থিত ছিলেন।

