ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে কানাই খালে পোনামাছ অবমুক্ত করলেন ডিসি

অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কানাই খালে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ এলাকায় কানাই খালে পোনামাছ অবমুক্ত করেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আকতার।

২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

পোনামাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আনোয়ার হোসেন, উপপরিচালক বিশ্বজিৎ বৈরাগী, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাফকাত আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন।

এ ছাড়া প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলম রাজু, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, জলাশয়ে দেশীয় প্রজাতির পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণে স্থানীয় জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।