ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নাগরপুরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ আশরাফুল হক বাবু, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে টাঙ্গাইলের নাগরপুরে সচেতনতামূলক আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের ঘোষিত সাত দিনের কর্মসূচির অংশ হিসেবে রোববার (২০ সেপ্টেম্বর) নাগরপুর উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ‘যুব-ঐক্য-প্রগতি, রাখিব চারপাশ পরিষ্কার’—এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।

নাগরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক স্বাধীন-এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাভলু, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, যুবদল নেতা শামছুল, নাগরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুর রহমান মনিরসহ যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভরশীল না হয়ে মশার বংশবিস্তারস্থল ধ্বংস এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে নিয়মিত নজরদারি করার আহ্বান জানান তারা।

পরে যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।