আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ):
প্রতি বছরের মতো এবারও মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া এলাকার মরহুম ইমাম আলী মুন্সির বাসভবনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ফাতেহা ইয়াজদাহাম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বাদ জোহর এ উপলক্ষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মো. মহিউদ্দিন সিদ্দিকীর আয়োজনে এবং মো. আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানের দোয়া মাহফিল পরিচালনা করেন বাঘড়া তালুকদার বাড়ি বাইতুল হামদ জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা হাফেজ আবু সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন আবু হুয়াইরা রাদিয়াল্লাহি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহফুজ, খান বাড়ি জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা বেলাল হোসাইন, বাঘড়া তালুকদার বাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদের সেক্রেটারি আব্দুল আজিজ, মো. হাবিবুর রহমান বেপারী, বাঘড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জয়নাল শিকদার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মো. হাবিব ভূঁইয়া, মোহাম্মদ সিরাজুল ইসলাম, ফরহাদ হোসেন, শিক্ষক মো. রাসেল, মোহাম্মদ লিমন হোসেন, সিয়াম সিদ্দিকী, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সামির সিদ্দিকী, মোহাম্মদ ইজান সিদ্দিকী, আল-আমিন সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
আলোচনা, দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, মরহুম ইমাম আলী মুন্সি শতাধিক বছর আগে ভারতের আসামে ব্যবসারত অবস্থায় আজমীর শরিফে বড় পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ.)-এর কাদিরিয়া তরিকা গ্রহণ করেন। ব্যবসা শেষে অবসর সময়ে তিনি নিজ দেশ বাংলাদেশে ফিরে আসেন। এরপর থেকে প্রতি বছর আরবি রবিউস সানি মাসের ১১ তারিখে ফাতেহা ইয়াজদাহাম পালন করে আসছিলেন।
ইমাম আলী মুন্সির ইন্তেকালের পর তাঁর একমাত্র পুত্র আবু বকর সিদ্দিক এ আয়োজনের দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ৩০ জুন তাঁর ইন্তেকালের পর তাঁর নিকটতম ওয়ারিশ রফিকুল ইসলাম পংখু ২০২৪ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। ২০২৫ সাল থেকে মো. মহিউদ্দিন সিদ্দিকীর তত্ত্বাবধানে ফাতেহা ইয়াজদাহাম অনুষ্ঠিত হয়ে আসছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ অনুষ্ঠানে আর্থিকভাবে সহযোগিতা করে আসছেন কামারগাঁওয়ের মরহুমা রোজি ভূঁইয়ার পরিবার, ঢাকা ক্যান্টনমেন্টের মরহুম ইদ্রিস আলী মোল্লার পরিবারসহ শ্রীনগর, ভাগ্যকুল, কামারগাঁও, বাঘড়া, রুদ্রপাড়া ও জাহানাবাদ গ্রামের ভক্তবৃন্দ।

