ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে মৌসুম শেষ হলেও মিলছে তরমুজ-আম

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ):

মৌসুমি ফলের সময় শেষের দিকে হলেও মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন বাজারে এখনও পাওয়া যাচ্ছে গ্রীষ্মকালীন ফল তরমুজ ও আম। মৌসুমি ফলের পাশাপাশি এসব ফল পেয়ে ক্রেতাদের মধ্যেও দেখা গেছে আগ্রহ।

সম্প্রতি শ্রীনগরের একটি ফলের বাজারে আম ও তরমুজ কিনতে আসেন আঞ্জুমান আরা বেগম। তিনি ৫ কেজি ওজনের একটি তরমুজ ও ২ কেজি আম কিনেছেন মোট ৬২০ টাকায়। পছন্দের ফল কিনতে পেরে তিনি বেশ খুশি।

আঞ্জুমান আরা বেগম বলেন, “অন্য ফল কিনতে বাজারে এসেছিলাম। কিন্তু এসে দেখি এখনও আম ও তরমুজ পাওয়া যাচ্ছে। তাই অন্য ফল না কিনে আম ও তরমুজই কিনেছি। এ সময়েও আম ও তরমুজ পাওয়া যাবে, তা আমার জানা ছিল না। দামও আমার ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে।”

ফল বিক্রেতা মো. আব্দুল খালেক জানান, বাগানিরা সারা বছর তরমুজ চাষ করায় এবং বারোমাসি আমের বাগানে আম উৎপাদন হওয়ায় বাজারে বছরের বিভিন্ন সময় এসব ফল পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, “বর্তমানে প্রতি কেজি আম ১৬০ টাকা এবং তরমুজ ৯০ টাকা দরে বিক্রি করছি। আম ও তরমুজের বিক্রিও সন্তোষজনক।”