মো. আবদুল্লাহ (আল-মামুন):
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নারীর রাজনৈতিক অধিকার, সমতাভিত্তিক নির্বাচন ও নারী নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ‘নারী পক্ষ’ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রকল্প পরিচালক নাসিমা আক্তার। সভাটি সঞ্চালনা করেন তরুণ নারী নেত্রী ফরিদা ইয়াসমিন।
সভায় নারী পক্ষের প্রকল্প কর্মকর্তা শায়লা নাজনীন, দুর্বার ও মানবাধিকার নেত্রী শাহানা বেগম, তরুণ নারী নেত্রী আইরিন আক্তারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি, নির্বাচনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, সিদ্ধান্ত গ্রহণে নারীর কার্যকর অংশগ্রহণ এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন কমিটিতে নারীর ভূমিকা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভায় স্থানীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মো. হান্নান, সালাহউদ্দিন, ডা. নুরুল কবির, আনোয়ার শিকদার, মাস্টার কামরুদ্দিন

