ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পাবলিক টয়লেট ভেঙে দলীয় কার্যালয়, সংবাদ প্রকাশের পর ভেঙে দিলেন এমপি

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি:

গতকাল রাতে নোয়াখালী- ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহান গণমাধ্যমে ঘটনাটি সম্পর্কে জানার পর নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংবাদের সত্যতা দেখতে পান।

উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরবাগ্যায় ৫ নম্বর ওয়ার্ডের দশের মোকাম এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে সরকারি পাবলিক টয়লেটের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগে সংবাদ প্রকাশ করে একাধিক গণমাধ্যম।

পরে বিষয়টি আমলে নিয়ে নিজে উপস্থিত থেকে সেটি ভেঙে দিয়ে দখলমুক্ত করেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয় একাধিক দলীয় কর্মী ও সংবাদ প্রকাশ হওয়াতে সংসদ সদস্য শাহজাহান ওই স্থানে চলে আসেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারের ওই সরকারি জায়গাটিতে পাবলিক টয়লেটের জন্য বরাদ্দ দেওয়া হয়। কিন্তু গণ-অভ্যুত্থানের আগ পর্যন্ত ১০ বছরের বেশি সময় ধরে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জায়গাটি দখল করে তাঁদের দলীয় কার্যালয় করে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জায়গাটি পুনরায় দখল করে বিএনপি নামধারী একটি কুচক্রী মহল।

সেখানে তারা বেশ কয়েকটি দোকানঘর তুলে সেগুলো ভাড়া দেয়। আর তাদের এই অবৈধ দখলকে লোকচক্ষুর আড়ালে রাখার জন্য সেখানে নামমাত্র বিএনপির কার্যালয়ের নামে একটি সাইনবোর্ড লাগানো হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি সংসদ সদস্যকে অবগত করেন।

তাই রাতেই সংসদ সদস্য শাহজাহান ওই স্থানটি পরিদর্শন করেন। ঘটনার সত্যতা পেয়ে তিনি নিজে উপস্থিত থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় নেতা-কর্মীদের নিয়ে ওই জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো ভেঙে দিয়ে সরকারি পাবলিক টয়লেটের জায়গাটি দখলমুক্ত করেন।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য শাহজাহানের উপস্থিতিতে অবৈধভাবে দখলকৃত সরকারি জায়গাটি দলের নেতা-কর্মী ও স্থানীয়দের নিয়ে আমরা দখলমুক্ত করেছি। দলের ত্যাগী নেতারা কখনো সংগঠন-বহির্ভূত এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়াবে না।

দখলমুক্ত এই সরকারি জায়গাটি জনসাধারণের কাজে ব্যবহার করা হবে।’

এমপি শাহজাহান বলেন, ‘সরকারি জায়গা দখল করার সুযোগ কারও নেই। সরকারি জায়গায় সরকার যদি বরাদ্দ দেয় সেটি জনস্বার্থে ব্যবহার হবে।

কোনোভাবে সেটিকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করা যাবে না। ব্যক্তি স্বার্থে সরকারি বা জনসাধারণের ব্যবহারের জায়গা দখল করে দলীয় পরিচয় ব্যবহার করার সুযোগ নেই।’

এ সময় তিনি প্রশাসনকে সরকারি ও পাবলিক টয়লেটের জায়গা দখল এবং দলীয় পরিচয়, ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রশাসনকে।