ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণচরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৯:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধিঃ

সুবর্ণচর উপজেলার উপকূলীয় এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নে আনসার ও ভিডিপির শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি, সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের ডেসটিনি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় এছাক মুন্সির হাটে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা কামরুন নাহার মর্জিনা। এছাড়া ডেসটিনি কলেজের প্রিন্সিপাল কেশব চন্দ্র দেবনাথ, মোহাম্মদপুর ইউনিয়ন আনসার-ভিডিপি ইউনিয়ন দলনেতা মোঃমাসুদ উদ্দিন, ইউনিয়ন আনসার-ভিডিপির দলনেত্রী মনোয়ারা বেগম ইউথ লিডারশীপ মো. ইরফান উদ্দীন মাহমুদ মাহেবীসহ আনসার-ভিডিপির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।