ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্ট এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মো. আনিছুর রহমান, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ার দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শনিবার দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সাকসেসফুল স্টুডেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান আল-আমিন মহলদারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাসুদ পারভেজের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, বিডিএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান, প্রধান শিক্ষক বেলাল হোসেন, গোলাম রব্বানী, নূরে আলম সিদ্দিকী, উপদেষ্টা শাহাদত হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আশরাফুল আলম আকন্দ এবং মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি জোবায়ের হোসেনসহ অনেকে।

“মেধাবীদের উৎসাহিত করি, আলোকিত ভবিষ্যৎ গড়ি”— এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে।

আয়োজকরা জানান, ২০২৫ সালে সাকসেসফুল স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ১ হাজার ৩৬৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৪৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ট্যালেন্টপুলে ৮৩ জন, সাধারণ গ্রেডে ১২০ জন, প্রাতিষ্ঠানিক বৃত্তিতে ৭১ জন এবং শুভেচ্ছা বৃত্তিতে ১৬৯ জন শিক্ষার্থী রয়েছে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীর হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।