ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে মদিনাতুল উলুম মডেল মাদ্রাসায় কোরআনের ছবক ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৬ ১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ):

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের পবিত্র কোরআনের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি এইচ এম আরিফ বিল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে শিক্ষার্থী মো. ইব্রাহিম। এরপর স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল জলিল, হযরত মাওলানা হারুন অর রশিদ, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসাইন, হাফেজ মাওলানা ইউসুফ, মাওলানা ফজলুল করিম, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আক্কাস, মোহাম্মদ শাহিন মেম্বার, মাওলানা সাদিকুল ইসলাম, আব্দুস সালাম খান, মো. সুমন, মো. আইয়ুব আলী, মো. ফয়সল হোসেন, মোহাম্মদ আবুল কালাম, মো. ফারুক হোসেন, মো. আব্দুল্লাহ, আবু বকর সিদ্দিক ও মোহাম্মদ শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়া অনুষ্ঠানে শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের অর্থবিষয়ক সম্পাদক ও সংবাদদাতা আব্দুল মান্নান সিদ্দিকী, শিক্ষার্থীদের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে শিক্ষার্থীদের পবিত্র কোরআনের ছবক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি এইচ এম আরিফ বিল্লাহ মোনাজাত পরিচালনা করেন।

সবশেষে শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।