সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬১ জন কৃতি শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষক হিমাংশু কুমার মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবির।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিংগাইর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রফিকুল ইসলাম, শিক্ষক ফারজানা মিম, অভিভাবক সাফায়েত হোসেন খান বিলাস ও জ্যোতি সাহা।
বক্তব্য শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সাতজন, জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী দুজন এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বের স্বাক্ষর রাখা ৫২ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এ ছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষক হিমাংশু কুমার মণ্ডলকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, খান মো. হাবিবুল আলম, মোহাম্মদ আলী, আব্দুল গফুর, উপজেলা কৃষক দলের সভাপতি মনিরুল হোসেন মোকা, সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, প্রচার সম্পাদক নুর আলম বাবুল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ, পৌর কাউন্সিলর মাহফুজ সরকার, উপজেলা যুবদলের সদস্যসচিব ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক মুন্না এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম শফিক।
এ ছাড়া অনুষ্ঠানে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

